Uncategorizedবিনোদন

টলিপাড়ার অন্দরে কান পাতলে ফের শোনা যাচ্ছে বিচ্ছেদের গুঞ্জন। তিন তিনবার গর্ভপাত!২২ বছরের দাম্পত্য ভাঙ্গনের পথে?

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি হলেন সম্রাট ও ময়না মুখোপাধ্যায়। তাঁদের দাম্পত্য়ের রসায়ন বিশেষ করে সামনে এসেছিল, যখন তাঁরা একসঙ্গে অংশ নিয়েছিলেন স্টার জলসার রিয়েলিটি শো ইস্মার্ট জোড়িতে। তবে এখন টলিপাড়ায় কানপাতলেই শোনা যাচ্ছে, সম্রাট-ময়নার ২২ বছরের দাম্পত্য নাকি ভাঙার মুখে। সত্যিই কি তাই?

কদিন আগেই ঘটা করে ২২ বছরের বিবাহবর্ষিকী পালন করলেন সম্রাট ও ময়না। তারপরেই হঠাৎ করে ওইকি ডিভোর্সের পথে হাঁটছেন এই তারকাজুটি? জল্পনা বাড়তেই মুখ খুললেন টলি-দম্পতি।

সরস্বতী পুজো থেকে শুরু হয় ডিভোর্স-চর্চা ।প্রতিবছর নিজের অভিনয়ের শিক্ষাকেন্দ্রে সরস্বতী পুজোর আয়োজন করেন সম্রাট। আর সেই পুজোর সব দায়িত্ব বহুদিন ধরেই সামলে আসছেন ময়না । তবে এবার পুজোয় অনুপস্থিত ছিলেন ময়না। বউকে নিয়ে প্রশ্ন করলে, সম্রাটের জবাব ছিল, ‘ও অসুস্থ’।

এদিকে সরস্বতী পুজো যেতে না যেতেই ময়না ফেসবুকে পোস্ট করলেন, ‘তোমরা অনেকেই হঠাৎ জিজ্ঞাসা করছ আমি কেমন আছি। ঠিক বুঝলাম না কেন জিজ্ঞাসা করছ। আমি ভাল আছি, ছিলাম আর থাকব।’ এরপরই প্রশ্ন ওঠে, তাহলে কি স্ত্রীর অনুপস্থিতি নিয়ে মিথ্যে বললেন সম্রাট?

তারপর অবস্থা জটিল হতেই মুখ খুললেন ময়না। তিনি জানালেন যে, সেরকম গুরুতর অসুস্থ ছিলেন না। একটু শরীরখারাপ করেছিল। আর সম্রাট তাঁর অসুস্থতার কথা বলার পর থেকেই, সব ছাত্রছাত্রীরা তাঁকে প্রশ্ন করছিলেন কী হয়েছে, কেমন আছেন? তাই ফেসবুকে অমনটা লেখেন। জানান যে, তিনি ভালো আছেন।

ময়নার দাবি, তাঁর ফেসবুক পোস্ট থেকে যে ডিভোর্সের চর্চা শুরু হয়ে যাবে, তা স্বপ্নেও ভাবেননি। সঙ্গে আফশোস, কেন যে এমনটা লিখেছিলেন সোশ্যাল মিডিয়াতে।

’ইস্মার্ট জোড়ি থেকেই জানা যায় যে, বিয়ের পর মাতৃত্বের সুখ পেতে লম্বা অপেক্ষা করতে হয়েছিল ময়নাকে। তিনবার গর্ভপাতও করাতে হয় তাঁকে। প্রথমবার দুজনের কেউই প্রস্তুত ছিলেন না সন্তান নিতে। দ্বিতীয়বারেও যখন অভিনেত্রী গর্ভবতী হয়ে পড়েন, তখনও আর্থিত স্থিতটা আসেনি। আর তৃতীয়বার, এক যাত্রাপালার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। তবে সব প্রতিকূলতাকে কাটিয়ে, বিয়ের ১৬ বছর পর যমজ পুত্র সন্তানের জন্ম দেন তিনি। ২০১৮ সালে সম্রাট ও ময়নার কোল আলো করে আসে সাগর সম্রাট ও সমুদ্র সম্রাট।বর্তমানে দুই সন্তান নিয়ে সুখী দাম্পত্য সম্রাট আর ময়নার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.