অফবিট

প্রেসার কুকারে ভাত বসালে গলে যাচ্ছে? এই নিয়মগুলি জানলে ভাত হবে ঝরঝরে!

ঝটপট ভাত রান্নার জন্য অনেকেই প্রেসার কুকার ব্যবহার করেন। তবে সমস্যা হয় যখন সেই ভাত হয় অতিরিক্ত সেদ্ধ বা একটার সঙ্গে আরেকটা লেগে যায়। তাহলে উপায় কী? কয়েকটি সহজ কৌশল মানলেই আপনি পাবেন ঝুরঝুরে, সুস্বাদু ভাত।

প্রেসার কুকারে ভাত তৈরি করার আগে চাল অন্তত আধা ঘণ্টা জলে ভাল করে ভিজিয়ে রাখুন। এটা করতে ভুললে কিন্তু চলবে না।

আধা ঘণ্টা পর চাল ভাল করে ছেঁকে নিয়ে প্রেসার কুকারে চালের দ্বিগুণ পরিমাণ ফুটন্ত জলে দিন। অর্থাৎ আপনি যদি এক বাটি ভাত বানাতে চান তবে তাতে দুই বাটি জল দিন।

আপনি যদি প্রেসার কুকারের ভাত সুস্বাদু করতে চান, তবে ভাত রান্না করার সময় আধা লেবুর রস এবং এক চা চামচ তেল যোগ করুন, এটি ভাতে একটি নতুন স্বাদ দেবে।

সবসময় মাঝারি আঁচে ভাত রান্না করুন, যাতে ভাত ঠিকমতো সিদ্ধ হয়। খেয়াল করবেন যেন কুকারের নিচে লেগে না যায়। আর খুব বেশি সেদ্ধ করে ফেলবেন না। তাই সেই দিকেও নজর দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.