অফবিট

কোন দেবতা কোন ভোগে সন্তুষ্ট হয় জানেন? জেনে নিন

কথিত আছে, ভক্তিভরে দেবদেবীদের পুজো করলে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, দেব-দেবীদের আশীর্বাদও বর্ষিত হয়।আমরা নিজেদের মঙ্গল কামনায় কোনও না কোনও দেবদেবীর পুজো করে থাকি। এবং দেবদেবীদের পছন্দের ফুল দিয়ে।কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানি না, কোন দেবতা কোন ভোগে সন্তুষ্ট হন বা কোন ভোগ পছন্দ করেন। এটা অবশ্যই জেনে রাখা দরকার, কারণ পুরনো অনেক পুঁথিতে এটাই বলা আছে যে দেবতাদের পছন্দের শুধু ফুল নয়, দিন, রং ও খাবার সব কিছুই সঠিক মতে দেওয়া আবশ্যক। চলুন জেনে নেওয়া যাক কোন দেবতা কোন ভোগে সন্তুষ্ট,,,,,

ভগবান বিষ্ণু- ভগবান বিষ্ণুকে ক্ষীর ও হালুয়া নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। কথিত আছে যদি ক্ষীর ও সুজির হালুয়া নিবেদন করা হয় তাহলে বাড়িতে সর্বদা সুখ এবং সমৃদ্ধি বজায় থাকে। বৃহস্পতিবার শ্রীহরি বিষ্ণুকে প্রিয় নৈবেদ্য নিবেদন করলে শুভ ফল লাভ পেতে পারেন।শাস্ত্র মতে বিষ্ণুর ভোগে তুলসী পাতার ব্যবহার করা অত্যাবশ্যকীয়। ভোগের মধ্যে তুলসী পাতা না-থাকলে বিষ্ণু সেই ভোগ অর্পণ করেন না।

মহাদেব -পবিত্র শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনার বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে এই মাসে ভলানাথের আরাধনা করলে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় খুব তাড়াতাড়ি। এই মাসে ভগবান শিবকে খুশি করার জন্য দুধ, দই, মধু ইত্যাদি নিবেদন করলে,কথিত আছে যে এর দ্বারা তিনি শীঘ্রই সন্তুষ্ট হন এবং ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন।

হনুমানজি- মঙ্গলবার এবং শনিবার হনুমানজিকে উৎসর্গ করা হয়। কথিত আছে যে এই দিনে হনুমানজিকে হালুয়া, পাঁচমেওয়া, গুড়ের লাড্ডু ,বোঁদে নিবেদন করা খুবই শুভ। এই দিনে বোঁদে,হালুয়া, পাঁচমেওয়া, গুড়ের লাড্ডু নিবেদনের মাধ্যমে প্রতিটি সংকট দূর হয়। সেই সঙ্গে হনুমানজি ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন।

গণপতি -হিন্দু ধর্মে, ভগবান গণেশকে সর্ব-পূজানীয় বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে গণেশের মোদক এবং লাড্ডু সবচেয়ে প্রিয়। কথিত আছে যে গণেশকে মোদক, বেসনের লাড্ডু নিবেদন করলে তিনি খুব দ্রুত সন্তুষ্ট হন এবং ভক্তদের সমস্ত বাধা- বিপত্তি দূর করেন।

লক্ষ্মী – লক্ষ্মী পুজোয় ভোগের প্রসাদে নাড়ু দেওয়া আবশ্যক। নারকেলের নাড়ু ও তিলের নাড়ু দুইই দেবী লক্ষ্মীকে প্রসাদে অর্পণ করতে হয়। এছাড়াও মুড়ি- গুড় দিয়ে তৈরী মোয়া, চিড়ে এর তৈরী মোয়া, মুড়কি এই ঘরোয়া খাওয়ারগুলিও লক্ষ্মীপুজোয় দেওয়া আবশ্যক।

মা কালী- কথিত, পায়েস তাঁর খুব প্রিয়। তবে তারাপীঠ, কালীঘাট সব মন্দিরেই তাঁর সেবায় নিরামিষ মাছ, মাংস নিবেদন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.