ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায়। জানা যায় দীর্ঘ দশ বছর ধরে রাজনগর এলাকায় শিলাবতী নদীর কালসবা বাঁধ হানা অবস্থায় রয়েছে, যার ফলে যাতায়াতের চরম সমস্যায় পড়েছে প্রায় দশটি গ্রামের হাজার হাজার মানুষজন থেকে শুরু করে স্কুলের ছাত্র-ছাত্রীরা, এবং বর্ষায় নদীর জল বাড়লে ওই ভাঙ্গা বাদ দিয়ে জল ঢুকে জলমগ্ন হয়ে পড়বে বেশ কয়েকটি গ্রাম। দাসপুর এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দপ্তর সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে একাধিকবার এই ভাঙা নদীবাধ মেরামতের দাবিতে লিখিত অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা, এমনকি প্রশাসনিক দপ্তর থেকে এই ভাঙ্গা নদী বাঁধ মেরামতের করে দেয়া হবে আশ্বাস দেওয়া হয়েছিল গ্রামবাসীদের। কিন্তু দশ বছর কেটে গেলেও এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি, তাই আজ ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ পুরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা, বেশ কিছুক্ষণ অবরোধের ফলে তীব্র যানজট দেখা যায় ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানা পুলিশ।
Read Next
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
November 5, 2026
সাতসকালে বর্ধমান-আরামবাগ রুটে দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২৭, এলাকায় চাঞ্চল্য
Related Articles
Check Also
Close







