বাংলার বুকে ঘটে চলেছে একের পর এক অগ্নিকান্ডের ঘটনা। বোলপুরের বাঁধগোড়ায় সাঁঝবাতি নামের একটি আবাসনের দু’তলায় ঘটে যায় বিধ্বংসী অগ্নিকান্ড। এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটে যায় ঠিক সোমবার রাত ৮:৩০ নাগাদ। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। আগুনে ঝলসে যায় ২জন। আগুনের মধ্যে পরে আহত একাধিক।
সোমবার ঠিক রাতের বেলা আচমকাই বোলপুরের এক আবাসনের দোতলার আগুন লেগে যায়। ফ্ল্যাটের মিটার বক্সে এই আগুন লেগে যায়। তারপরেই ক্ষনিকের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে চারিদিকে। প্রাণ বাঁচাতে বেরিয়ে আসার সময় আগুনে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারায় এক দম্পতি। পাশাপাশি এই ভয়াবহ অগ্নিকান্ডে আহত হয়েছে কমপক্ষে ৫ জন।
ইতিমধ্যেই দমকলের তিনটি ইঞ্জিন আগুন মোকাবিলার কাজ শুরু করে। তবে দমকলে বাহিনীর কাছে পরিকাঠামোর অভাব থাকায় আগুন নেভানোর কাজে বাধার মুখে পরতে হয় তাদের। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকলের আধিকারিকরা।







