নিজস্ব সংবাদদাতা: প্রতিটি বৈশিষ্ট্যই একাধারে মুগ্ধ এবং বিরক্ত, দুই-ই প্রভাব ফেলে থাকে অনুষ্কা শর্মার মনেও। প্রতিটি মানুষের মতোই সুগন্ধ তাঁকে আকৃষ্ট করে, দুর্গন্ধ তাঁকে দূরে সরিয়ে দেয়। কিন্তু বলিউডের বাদশাহ শাহরুখ খানের গায়ের গন্ধ কী রকম? জানিয়েছিলেন বিরাট-পত্নী।
‘রব নে বনা দি জোড়ি’, ‘যব তক হ্যায় জান’, ‘যব হ্যারি মেট সেজল’, ‘জিরো’ ইতিমধ্যেই এই ৪টি ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন অনুষ্কা শর্মা। ফলে এই দুই বলি-তারকার মধ্যে বন্ধুত্বও বেশ জোরদার।
সেই বন্ধুত্বের মারফত কিং খানের ব্যক্তিগত তথ্য ফাঁস করেছেন আনুষ্কা। তিনি জানিয়েছেন, শাহরুখের গায়ের গন্ধ তাঁকে বারবার শাহরুখের কাছে টেনে নিয়ে যায়। বাদশাহ নাকি অপূর্ব সুগন্ধের অধিকারী, এমনই জানিয়েছেন নায়িকা। সেই কথা শাহরুখকেও স্পষ্ট ভাবে জানিয়েছিলেন তিনি। সরাসরি বলেছিলেন, ”শাহরুখ, তোমার গায়ে কী সুন্দর গন্ধ!” এমন সুগন্ধ কিসের হতে পারে? রহস্য জানতে চাইলে অনুষ্কা জানান এই গোপন তথ্য তাঁর কাছেও নেই। কারণ শাহরুখের গা থেকে প্রতিদিনই নতুন ধরনের গন্ধ পাওয়া যায়। ফলে কোনও একটি বিশেষ উপাদানে তা সম্ভব নয়। কেবল অনুষ্কা নন, নিজের গায়ের সুগন্ধে আকৃষ্ট হন শাহরুখও।
‘রব নে বনা দি জোড়ি’র সময়েই শাহরুখের এই গুণটির কথা জানতে পারেন অনুষ্কা। পরবর্তীকালে সাক্ষাত্কারে বলেন, ”শাহরুখের একটি বৈশিষ্ট্য কখনও ভুলব না! কী যে অপূর্ব গন্ধ ওঁর গায়ে, তা বলে বোঝানোর নয়।”
বাদশা যে সব দিক দিয়েই নিখুঁত, তাতে কোনো সন্দেহই নেই। ভক্তদের কাছে তাঁর এই পারফেকশন্ আজও রহস্যে মোড়া। তাই তাঁর জীবনের গোপন বৈশিষ্ট্য প্রকাশ্যে এলে ভক্তদের মধ্যে চর্চা তো চলবেই!







