রাজনীতি

কালীগঞ্জের বিধায়কের স্মরণসভা নিয়ে গোষ্ঠীকোন্দল

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

প্রয়াত কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের স্মরণ সভায় এলেন না খোদ রাজ্যের মন্ত্রীসহ বেশ কয়েকজন বিধায়ক। অনুপস্থিত নাসিরুদ্দিন আহমেদের পরিবার। আর যা ঘিরে শুরু হয়েছে তৃণমূলের রাজনৈতিক গোষ্ঠী দ্বন্দ্ব।

তৃণমূলের রাজ্য নেতৃত্বের অনুমতিক্রমে রাজ্যের মন্ত্রী তথা বর্ষিয়ান তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাসের নেতৃত্বে রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফে গত ৯ই ফেব্রুয়ারী পলাশী মীরাবাজার সার্কাস ময়দানে স্মরণসভার আয়োজন করা হয়েছিল। হঠাৎ করে রাজ্য নেতৃত্বের তরফে প্রাথমিকভাবে সেই স্মরণ সভা বন্ধ করার নির্দেশ আসে। যদিও প্রয়াত বিধায়কের পরিবারের তরফে সেই স্মরণ সভার আয়োজন করা হয়েছিল শেষমেষ। সেদিন সাংসদে ব্যস্ত থাকার জন্য অনুপস্থিত ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। প্রথম স্মরণ সভার সপ্তাহ কাটতে না কাটতেই নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা সাংসদের তরফে ঘোষপাড়া ময়দানে স্মরণসভার আয়োজন করা হলে সেই স্মরণ সভায় অনুপস্থিত রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস সহ নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ এছাড়াও প্রয়াত বিধায়কের পরিবার। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেন মহুয়া মৈত্র। তিনি বলেন ওটাও স্মরণসভা এটাও স্মরণসভা। এটাকে নিয়ে সাংবাদিকরা বিকৃত মানসিকতা দেখাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.