রাজনীতি

চব্বিশে আসনের লক্ষ্যমাত্রা ৩০০, শাহ’র দাবি ঘিরে প্রশ্ন একাধিক

কিছুদিন পূর্বে অবধিও বিজেপি সাংসদদের মুখে মুখে ছিল একটাই লাইন, ‘আবকি বার, ৪০০ পার।’ চব্বিশ সালের লক্ষ্যমাত্রা দেশজুড়ে ৪০০ আসনে জয়। কিন্তু অমিত শাহ গতকালই এবার সেই লক্ষ্যমাত্রার হ্রাসে লিপ্ত হন। শাহের কথায়, ‘২০২৪ সালে ফের বিজেপিই ক্ষমতায় আসবে। তবে সেটা ৩০০’র অধিক আসন নিয়ে।’ অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও ৪০০ আসন জয়ের দাবি রাখার ধক প্রায় নেই।

বিশেষভাবে উল্লেখ্য, দেশের উত্তর-পূর্বাঞ্চলে দু’দিনের সফরে মঙ্গলবার অমিত শাহ অসমের ডিব্রুগড়ে কর্মিসভা করেন। সেখানেই শাহ জানিয়ে দেন, লোকসভা নির্বাচনে জিতে বিজেপিই কেন্দ্রে ক্ষমতায় ফিরছে। আর, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তো বটেই। ৩০০-র বেশি আসনে জয়ী হবে কেন্দ্রীয় সরকার।

এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি নিয়েই আলোচনার শুরু ইতিমধ্যেই। প্রথমত ৪০০ আসনের লক্ষ্যমাত্রা থেকে শাহ হঠাত ৩০০ আসনে নেমে এলেন কেন? তাহলে কি ২০২৪ লোকসভার আগে আত্মবিশ্বাস কমছে বিজেপির? প্রশ্ন উঠছে একাধিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.