আজ চোপরাতে চা বাগান শ্রমিকদের সাথে দেখা করে তাদের অভাব অভিযোগ শুনলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। আজ সকালে ইসলামপুরের চোপরাতে চা বাগান শ্রমিকদের সাথে দেখা করে তাদের সমস্যা শুনলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন চোপরাতে থাকা প্রায় দেড়শোটি শ্রমিকের পরিবারের মানুষ। তাদের অভিযোগ রাজ্য সরকারের কাছ থেকে তারা কোন ধরনের সাহায্য পান নি তাই তারা আজকে অনাহার এবং অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তাদের ছেলেমেয়েরা পর্যাপ্ত সুযোগ এবং সুবিধা না পাবার কারনে ইষ্কুলে যেতে পারছে না, কাজ নেই একবেলা আহার করে থাকছেন তারা।
রাজু বিস্তা তাদের কথা শুনে তাদের সমস্যার সমাধানের উদ্যেগ নেবেন বলে কথা দেন। রাজু বিস্তা এদিন জানান আমাদের বিজেপী সরকার দেশের পিছিয়ে পড়া মানুষদের জন্য অনেক কিছু করছেন, কিন্তুু রাজ্যের অসহযোগীতা কারনে তারা সেই সুযোগ এবং সুবিধা পাচ্ছেন নি। তিনি জানান এবার থেকে কেন্দ্রীয় সরকার সরাসরি চেষ্টা করবে যাতে এইসব মানুষেরা সরাসরি সুযোগ এবং সুবিধা পায়। সাংসদ কথা দেন যেকেউ যদি কোন সমস্যায় পড়েন তবে তাকে যেন সরাসরি ফোন করেন। এদিন রাজু বিস্তার সাথে ছিলেন ইসলামপুরের বিজেপীর সদস্য এবং সমর্থকেরা।







