আজ মুখোমুখি হয়েছে ক্রিকেট জগতের দুই তারকা দল। আজ ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের প্রথম দিন। টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে অস্ট্রেলিয়াকে ভালোমতো চাপে রেখেছে ভারতীয় টিমের বোলাররা।
টেস্ট সিরিজের আয়োজন করা হয়েছে মহারাষ্ট্রের ভি সি এ স্টেডিয়ামে। বরাবরই এই মাঠ স্পিনারদের কাছে স্বর্গরাজ্য। ফলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট স্পিনারদেরকে ভালোমতো কাজে লাগিয়েছে। এই ম্যাচে ভারতীয় স্পিনারদের সামনে টিকতে পারেনি অজিরা।
প্রথম দিনের টেস্ট ম্যাচে দারুন ফর্মে রয়েছে ভারত। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া সব উইকেট হারিয়ে ৬৩.৫ ওভারে মোট ১৭৭ রান করে। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই ম্যাচে ফাস্ট বোলারদের থেকে থাকে স্পিনাররা।
জাদেজা ৪৭ রান দিয়ে ৫ টি উইকেট তুলে নেয়। এছাড়া ২২ ওভার বল করে ৮ টি মেডেন দেয় জাদেজা। অশ্বিনও দারুন ফর্মে ছিল এই ম্যাচে। ৪২ রানের বিনিময়ে ৩ টি উইকেট নেয় আর অশ্বিন।
অজিরা অল আউট হয়ে গেলে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। ব্যাটে নামে দুই তারকা প্লেয়ার রোহিত শর্মা ও কে এল রাহুল। ২২.৫ ওভারে ৭৬ রানের মাথায় আউট হয়ে ফিরে যেতে হয় রাহুলকে। তবে রোহিত শর্মা ছিল দারুন ফর্মে। ৬৯ বল খেলে ৫৬ রান পায় আর শর্মা। আপাতত টেস্ট ম্যাচের প্রথম দিনে শেষ পর্যন্ত পিচে ছিলেন আর শর্মা ও আর অশ্বিন।
ম্যাচ শেষে স্পিনারদেরকে নিয়ে খুশি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। টেস্ট সিরিজের শুরুতেই আশামুখি ভারতীয় দল।







