জেলাদেশ

ভারতে এসে আত্মগোপনের আগেই গ্রেফতার বাংলাদেশী

এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল তেহট্ট থানার পুলিশ। সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী তেহট্টের পাথরঘাটা সীমান্ত দিয়ে কাঁটা তার পেরিয়ে অনুপ্রবেশ করে আত্মগোপনের আগেই গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাকিবুল সেখ। বাড়ি বাংলাদেশের মেহেরপুর জেলার গোপালনগরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাথরঘাটা সীমান্তে একটি এলাকায় কাঁটাতার মেরামতের কাজ চলছিল সেখানে দিয়েই ভারতে ঢুকে পড়ে ওই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে পাকড়াও করে পুলিশ। এরপরই জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় জানা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের দাবি সে তার বাবার সঙ্গে দেখা করতে এসেছিল। তবে কি আগেই তার পরিবার অনুপ্রবেশ করেছে ? ধৃতকে আজ পুলিশ হেফাজতে চেয়ে তেহট্ট আদালতে পেশ করে পুলিশ। এরপর ধৃত ওই বাংলাদেশী যুবক কোন অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি তার বাবা বা পরিবারের অন্যান্য সদস্যের অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.