জেলারাজ্য

রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক

রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। আর এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে চাঞ্চল্য ছড়ালো ফুলিয়া প্রফুল্লনগর এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে ফুলিয়া প্রফুল্লনগর মণ্ডল পাড়া চার নম্বর রেল গেট এলাকায় এক যুবক ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম দিলীপ সরকার, ফুলিয়া দিব্যডাঙ্গা এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে স্কুটি চালিয়ে এসে ওই এলাকায় রেল লাইনের পাশে স্কুটি রেখে ট্রেনের সামনে ঝাঁপ দেন ওই যুবক। তবে কি কারণে এই আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে রানাঘাট GRP পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে GRP।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.