জেলা

গরুমারার যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা! ক্ষোভে ফেটে পড়ল পর্যটকরা।

গরুমারার যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা। ক্ষোভে ফেটে পড়লেন পর্যটকরা। প্রায় ৫০ জন পর্যটক বিক্ষোভ দেখাতে শুরু করেন।

বনদপ্তর সূত্রে খবর, শনিবার লাটাগুড়ির জঙ্গলের বড় দিঘি বিটের এস এস ফোর কম্পার্টমেন্টে হাতির হানায় মৃত্যু হয়েছিল নুরজাহান বেগম (51) নামের এক মহিলার । মৃত মহিলা বামনী বনবস্তির বাসিন্দা। গতকাল ফের লাটাগুড়ি চালসা গামী 31 নং জাতীয় সড়কে হঠাত্‍ উঠে পড়ে বুনো দাঁতাল হাতিটি।

এরপর সে একটি বাইক লক্ষ্য করে তারা করে। প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে বাইকটি একটি বাসের সামনে এসে পড়ে। কোনো মতে সে প্রাণ বাঁচায়। এর পর সেই বন্য দাদার হাতিটি বাসটিকে লক্ষ্য করে দৌড়াতে থাকে কোনভাবে জঙ্গলের মধ্যে লুকিয়ে রক্ষা পায় বাসটি। এই ঘটনার পরই নড়ে চড়ে বসেছে গরুমারা বন্যপ্রাণী বিভাগ।

এরপরই বনদপ্তরের তরফ থেকে গরুমারার যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। টিকিট কেটেও না সেখানে প্রবেশ না করতে পারায় ক্ষোভে ফেটে পড়েন পর্যটকেরা। তারা আন্দোলন শুরু করেন।

বিক্ষোভের খবর পয়েই ঘটনাস্থলে আসেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন এবং ডুয়ার্স টুরিজ্যম ডেভেলপমেন্ট ফোরামের যুগ্ম সম্পাদক দিব্যেন্দু দেব জানান, পর্যটকদের নিরাপত্তা দেওয়ায় বন দফতরের দায়িত্ব তবে জঙ্গলে প্রবেশে বিধি-নিষেধ না করে পর্যটকদের নিরাপত্তা বাড়ানো উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.