অভিযোগ প্রতি কুইন্টাল ধানে পাঁচ থেকে সাত কিলো করে বাদ দিতে হবে এই নিয়মেই ধান কিনছিল বোলপুরের একটি মিল। (মহানন্দা রাইসমিল) যদিও প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পর ঘটনাস্থলে এসে পৌঁছেছেন আধিকারিকরা।
দিন কয়েক ধরেই বোলপুর শ্রীনিকেতন ব্লকের কৃষি মান্ডির তত্ত্বাবধানে বাহিরী গ্রামে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কাজ চলছে। বুধবার ধান কেনার সময় দুর্নীতি করা হচ্ছে বলে ব্যাপক বিক্ষোভ দেখান চাষীরা। সরকারি নির্দেশ মতন যে স্থানে ধান বেচাকেনা হবে সেখানে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে, সরকারি মূল্যের তালিকা রাখতে হবে সহ আরো বেশ কিছু নিয়মাবলী রয়েছে। কিন্তু এখানে সেই কোন নিয়মই পালন করা হচ্ছিল না বলেও অভিযোগ করেন চাষিরা। ধান কেনাবেচা সহ সরকারি নিয়ম না মানার কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে এসে পৌঁছান জয়েন্ট বিডিও বোলপুর সহ কৃষি আধিকারিকরা। তারা সমস্ত বিষয় খতিয়ে দেখে চাষীদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন।







