বিনোদন

প্রয়াত অভিনেত্রী, শোকের ছায়া বলিপাড়া সহ সিনেমা জগতে !

নিজস্ব সংবাদদাতা: আবারও নক্ষত্র পতন। শোকের ছায়া বলিপাড়ায়। ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সবচেয়ে প্রিয় ও লাবণ্যময় অভিনেত্রী সুলোচনা লতকর। রবিবার তার মৃত্যুর খবর জানান তার একমাত্র কন্যা কাঞ্চন ঘনেকর। আজ সোমবার বিকেল ৫ টা নাগাদ প্রয়াণ অভিনেত্রীর দাহ সম্পন্ন হবে।

১৯৪০ সালে মারাঠি সিনেমায় অভিনয় করে প্রথম ফিল্মের জগতে পা রেখেছিলেন তিনি। তার অভিনয়ে এবং অভিব্যক্তিতে মুগ্ধ করেছেন দর্শকদের। তারপর থেকে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক মারাঠি ছবিতে অভিনয় করে গেছে। পাশাপাশি অনেক হিন্দি ছবিতে তার মুখ দেখা গেছে। তার জনপ্রিয় ছবি গুলির মধ্যে হলো ‘ কটি পতঙ্গ ‘, ‘ জানি দুশমন ‘, ‘ মেরে জীবন সাথী ‘ , ‘ মজবুর ‘, ‘ গোরা অর কালা ‘। এছড়াও আরো অনেক সিনেমায় তাকে মায়ের চরিত্রেও দেখা গিয়েছে। ২৫০ র বেশি হিন্দি সিনেমায় তিনি back to back অভিনয় করেছেন। প্রখ্যাত এই অভিনেত্রী ১৯৯৯ সালে ‘পদ্মশ্রী ‘ সম্মানে ভূষিত হয়েছিলেন।

অভিনেত্রীর পরিবার সূত্রে খবর, মূলত কয়েকমাস ধরেই তিনি শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত অন্যান্য রোগে ভুগছিলেন। তার শরীরের অবস্থা আরো খারাপ হয়ে পড়লে তাকে মুম্বাইয়ের সুশ্রুষা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতির জন্য তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। এতকিছুর পরেও শেষ রক্ষা হলো না। অবশেষে রবিবার অভিনেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর তার মৃত্যুর খবর দেন তার একমাত্র কন্যা কাঞ্চন ঘনেকার। আজ সোমবার বিকেল ৫ টা নাগাদ মুম্বাইয়ের দাদর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে সুলোচনার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.