প্রধানমন্ত্রীর পর সিঙ্গুরে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় চারবছর পর সিঙ্গুরের মাটিতে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর পর সিঙ্গুরের মাটি থেকে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী? সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। ২৮ জানুয়ারি বুধবার দুপুর ১ টা নাগাদ সিঙ্গুরের ইন্দুখালী মাঠ থেকে সভা করবেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী বক্তব্য রাখার আগে সুকান্ত মজুমদারের গলায় শোনা গিয়েছিল ‘টাটাকে বাংলায় ফেরাবো’। যদিও সুকান্ত মজুমদারের গলায় বাংলার শিল্প নিয়ে নানান মন্তব্য শোনা গেলেও বাংলার শিল্প বা টাটাকে ফিরে আনা নিয়ে নীরব ছিলেন নরেন্দ্র মোদি।
এবার ভোটমুখী বাংলায় , সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সিঙ্গুরবাসীর উদ্দেশ্যে কী বার্তা দেন ? সেই তাকিয়ে রাজনৈতিক মহল। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সিঙ্গুরের সভায় যোগ দিতে পারে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ। বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা পরিশোধ করা হবে ওই মঞ্চ থেকে। রাজনৈতিক বিশেযজ্ঞরা জানিয়েছে , মুখ্যমন্ত্রীর জন্য সিঙ্গুর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। সিঙ্গুরের মাটি থেকেই বাম শাসনের অবসান হয়েছে। বাম জামানার অবসান ঘটিয়ে বাংলার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। বাংলা পেয়েছে তার নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়রকে।
এরপর ২০১৬ সালে সিঙ্গুরে কারখানা করার জন্য চাষীদের থেকে যে জমি নেওয়া হয়েছিল , সেগুলি ফিরিয়ে দেওয়া হয় তাদের। যদিও সেই হাজার একর জমিতে এখনো সেইভাবে চাষবাদ হয়না। বেশিরভাগ জমি চাষের অযোগ্য হয়ে গেছে। একবার মুখ্যমন্ত্রী গিয়ে সর্ষে বীজ ছড়িয়ে প্রতীকী চাষ করেছিলেন। যদিও আগের মত সুফলা নেই জমি। এরপর নদী থেকে বহু দূর বয়ে গেছে জল। বাংলার রাজনৈতিক অন্দরে একাধিক পরিবর্তন এসেছে। প্রায় ৪ বছর পর সিঙ্গুরের মাটিতে পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী। এবার ভোটমুখী বাংলায় মুখ্যমন্ত্রী নতুন কি চমক দেন ? সেই দিকে নজর বাংলার মানুষের।







