জেলা

দিলীপ ঘোষের বৈঠকে ডাক নেই বিজেপি জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বের,ভোট মিটলেও আদি নব্য দ্বন্দ্ব প্রকট পদ্মশিবিরে?অরাজনৈতিক প্রোগ্রাম দাবি আদি সমর্থকদের ,উচ্চ নেতৃত্বকে জানাবেন দাবি নব্য বিজেপির!কটাক্ষ তৃণমূলের

লোকসভা ভোটের ফল্প্রকাশের পরেই পূর্ব মেদিনীপুরে এলেন দিলীপ ঘোষ,অরাজনৈতিক প্রোগ্রামে পুরোনো দলীয় কর্মীদের সাথে শুভেচ্ছা জ্ঞাপন ছিল মূল উদ্দেশ্য বলেই দাবী তমলুক বিজেপি নেতৃত্বের একাংশের।কিন্তু যে বৈঠকে দিলীপ ঘোষ এসে উপস্থিত ছিলেন সেই বৈঠকে আমন্ত্রিত ছিলেন না বিজেপি জেলা সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের বিরোধী দলনেতা এবং অন্যান্য পদস্থ বিজেপি নেতৃত্ব।মূলত জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক নারায়ন মাইতির আমন্ত্রণে এসে উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ।প্রসঙ্গত উল্লেখ্য নারায়ন মাইটিকে লোকসভা ভোটে ও সেরকম সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়নি।দলের থেকে দূরত্ব বেড়েছে দীর্ঘদিন বলেই দাবী রাজনৈতিক মহলের একাংশের।নারায়ন মাইতি বলেন দিলীপ বাবুর সাথে জেলার পুরোনো কার্যকর্তাদের ভালো সম্পর্ক, যাদের ইচ্ছে হয়েছে তারা এই বৈঠকে যোগ দিয়েছিলেন।বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল,তৃণমূলের দাবি এখানে বিজেপির অনেকগুলি গোষ্ঠী আছে,একদিকে শুভেন্দু অধিকারীর গোষ্ঠী অপরদিকে দিলীপ ঘোষের গোষ্ঠী।জেলা নেতারা কেউ শুভেন্দু অধিকারীর সাথে আছেন কেউ দিলীপ ঘোষের সাথে,ওরা নিজেরাই একে অপরের সাথে গুতাগুতি করবে এর ফল পরবর্তী নির্বাচনে পড়বে, তবে জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত বলেন দিলীপ ঘোষ বর্ষীয়ান নেতৃত্ব, তিনি এমন কিছুই করবেন না যাতে দলীয় কর্মীরা ক্ষুব্ধ হয়, তবে এই ধরনের প্রোগ্রাম এ আসলে জেলা সভাপতি কে জানানো উচিত ছিল, এবং তিনি আরো জানান এই ব্যাপারে উচ্চ নেতৃত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.