জেলা

ফের এসআইআর আতঙ্কে মৃত্যু ভোটারের, ভোটমুখী বাংলায় একইদিনে জোড়া মৃত্যু ঘিরে গুঞ্জন

এসআইআরের নোটিশ বাড়ি পৌঁছাতেই অসুস্থ হয়ে পরেন দুজন ভোটার। মঙ্গলবার মৃত্যু হয় নদীয়ায় এবং মালদহের দুজন বাসিন্দার। দুই জেলার ২ বাসিন্দা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দুজনের। এসআইআরের নোটিশ বাড়িতে পৌঁছাতেই অসুস্থ হয়ে পড়েন ওই দুজন। একজন নদীয়ার এবং আরেকজন মালদহের বাসিন্দা। মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাদের। নদিয়ার তেহট্ট বিধানসভা এলাকার বেলতলা পাড়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ২৭৪ নম্বর পার্টের ভোটার ছিলেন আহিবা বিবি। সোমবার সন্ধ্যায় এসআইআরের শুনানি পর্বের নোটিস পান তিনি।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, বাপের বাড়ি ও শ্বশুরবাড়ির পদবীর মধ্যে অসঙ্গতি থাকায় শুনানি পর্বে ডাকা হয়েছে তাকে। সোমবার সন্ধ্যায় নোটিস পাওয়ার পর থেকেই মানসিক চাপে ভুগছিলেন ওই মহিলা। ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যাওয়ার আশঙ্কায় আশঙ্কিত ছিল তিনি। রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। গভীররাতে হঠাৎ বুকে ব্যাথা শুরু হয় ওই প্রৌঢ়ার। তড়িঘড়ি তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করে। মঙ্গলবার ভোরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই মহিলার।

অন্যদিকে, মালদহের নিকচকের নুরপুরের নিচু তিওরপাড়া এলাকার বাসিন্দা শেখ শরিফুল। ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে শরিফুলের। বাড়ির দুই পুত্রের ভোটার কার্ডে বাবার নামের জায়গায় রয়েছে শরিফুলের নাম। সেই কারণে এসআইআরের শুনানি পর্বে দুই পুত্রের নামে এসআইআরের নোটিস আসে। বাড়িতে নোটিস আসতেই পুত্রের নাম বাদ যাওয়া নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন প্রৌঢ়। মঙ্গলবারই শুনানি কেন্দ্রে উপস্থিত থাকতে হত প্রৌঢ়কে। তার আগেই বাড়িতে মৃত্যু হল তার। দুই পরিবারের দাবি , এসআইআর প্রক্রিয়াতে ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে দুজন বয়স্ক ভোটারের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.