জেলা

৭ মাসের শিশুর উপর অকথ্য অত্যাচারে ‘প্রাণদণ্ড’ -এর নির্দেশ পোস্কো আদালতের

বড়তলা থানা এলাকায় শিশুকে ধর্ষণ-খুনের চেষ্টা, ঘটনাত ঘোষণা ফাঁসির সাজা। গত ৪ঠা ডিসেম্বরের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয় ঝাড়গ্রাম থেকে। ফুটপাথবাসী ৭ মাসের শিশুকে অপহরণ করে ধর্ষণ-খুনের চেষ্টার অভিযোগে সাজা ঘোষণা আদালতের। ‘বিরলের মধ্যে বিরলতম অপরাধ’ পকসো আদালতে ঘোষণা মৃত্যুদণ্ড।
সাম্প্রতিক অতীতে একাধিক ধর্ষণের ঘটনায় কেঁপে উঠেছে বাংলা। আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের রেশ এখনও কাটার আগেই একের পর এক ঘটনা জয়নগর কাণ্ড, নিউ টাউন কাণ্ড এরপরই দেখা গেল বড়তলার ফুটপাথ থেকে তুলে নিয়ে এক ৭ মাসের শিশুকে ধর্ষণ।
গত ডিসেম্বর মাসে বড়তলা থানা অঞ্চলের ফুটপাথে শুয়ে কাঁদছিল এক শিশুকন্যা। তাঁর গোপনাঙ্গে ছিল একাধিক ক্ষত। স্থানীয়রা সেই শিশুকে উদ্ধার করে তুলে দেয় পুলিশের হাত। হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণ মেলে।
৭ মাসের শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণ এবং খুনের চেষ্টার এই ঘটনার তদন্তে নেমে বছর ৩৪ এর রাজীব ঘোষাল নামের এক ব্যাক্তির গ্রেফতার করে পুলিশ। ঝাড়গ্রামের অণ্ডাল থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়। ঘটনার ২৬ দিনের মাথায়  পুলিশ চার্জশিট পেশ করে।
গেট প্যাটার্ন মেথড এবং রাইট ব্লকার সিস্টেম ব্যবহার করে তদন্তে সাফল্য পায় গোয়েন্দারা। সেই সকল তথ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে জমা করে পুলিশ। এই ঘটনায় ৪০ দিনের মাথায় অভিযুক্ত রাজীব ঘোষালকে দোষী সাব্যস্ত করল ব্যাঙ্কশাল আদালত। সোমবার ওই অভিযুক্ত যুবককে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামীকাল বেলা ১:৩০টা নাগাদ শাস্তি ঘোষণা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.