বসিরহাট মহকুমার স্বরুপনগর থানার বারঘড়িয়া এলাকা থেকে দুই ডাকাত কে গ্রেফতার করলো স্বরূপনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা স্বরুপনগরের বারঘরিয়া এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় গতকাল গভীর রাতে স্বরুপনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরিন্দম হালদারের কাছে গোপন সূত্রে খবর আসে, সঙ্গে সঙ্গে একদল পুলিশ গিয়ে ওই এলাকায় হানা দিয়ে হাতেনাতে পাকড়াও করে দুষ্কৃতীদের,তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি বন্দুক দু রাউন্ড কার্তুত। তাদের নাম হাফিজুল গোলদার বাড়ি স্বরুপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দায় অপর একজনের নাম ইছা সদ্দার বাড়ি স্বরুপনগর এর চারঘাট গ্রাম পঞ্চায়েতের বারঘড়িয়ায়। সূত্রে জানা যায় বারঘরিয়া এলাকায় একটি বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল পুলিশকে দেখে ডাকাত দল পালিয়ে যায়,তাদের মধ্যে দুজনকরে ধরে ফেলে পুলিশ। ধৃতদের আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই দলের বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে স্বরুপনগর থানার পুলিশ।
Read Next
November 22, 2026
বৃষ্টির বিদায়, মঙ্গলবার থেকেই নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
Related Articles
Check Also
Close







