রাজনীতি

ফের বিস্ফোরক মন্তব্য কুণালের

তৃণমূল কংগ্রেসের অন্দরের বিষয় নিয়ে এবার সমালোচনার ঝাঁঝ বাড়ালেন কুণাল ঘোষ। দলের রাজ্য সম্পাদক পদ থেকে অপসারণের পর এবার কুণালের বিস্ফোরক দাবি, পশ্চিমবঙ্গে চলছে নিয়োগ দুর্নীতি। আর তা দলের নেতৃত্ব জানত।

‘নিয়োগ দুর্নীতি দলের শীর্ষ নেতৃত্ব জানত’

আজ অর্থাৎ বৃহস্পতিবার তিনি দাবি করলেন, ‘পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি চলছে, পার্থ চ্যাটার্জি টাকা তুলছে, এই বিষয়ে দলের কাছে খবর ছিল। দল যদি আগেই এর বিরুদ্ধে পদক্ষেপ করত, তাহলে আজ এই অবস্থা হত না। এটা আশ্চর্যের বিষয়, এত বড় একটা কাণ্ড ঘটছে, আর দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে কিছু জানত না? পার্থ চট্টোপাধ্যায় যে দুর্নীতি করছে, টাকা তুলছে, সে বিষয়ে দল জানত। সেই কারণেই তাঁকে মন্ত্রিপদ থেকে সরিয়ে দেওয়া হয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.