রাম মন্দির উদ্বোধনকে ঘিরে এমনিতেই সাধারণ চায়ের দোকান থেকে রাজনৈতিক মহল, সব জায়গায় আলোচনা চলছে। অযোধ্যা যেন হয়ে উঠেছে দেশের প্রাণকেন্দ্র। ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা রয়েছে। এর আগে অর্থাৎ ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে বিশেষ পুজোপাঠ-আচার বিধি। গতকাল গর্ভগৃহের আসনে উপবিষ্ট রামলালার প্রথম ছবিও প্রকাশ্যে এসেছে।
এদিন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, “প্রাণ প্রতিষ্ঠার আর মাত্র দু’দিন বাকি রয়েছে এবং ‘স্বচ্ছ মন্দির অভিযান’-এর মাধ্যমে আমরা সকলেই আমাদের প্রতিশ্রুতি এবং উত্সর্গ প্রকাশ করার চেষ্টা করছি। গোটা দেশ এই অভিযানে অংশ নিচ্ছে।”
শুধু তাই নয়, এদিকে ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রান প্রতিষ্ঠার দিনই আদালত সংহতি মিছিলের অনুমতি দিয়েছে এপ্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ তীব্র কটাক্ষ জানিয়ে বলেন, “আগে তৃণমূলের মধ্যে সংহতি করুন। সংহতির নামে হিন্দু বিরোধীদের এককাট্টা করার চেষ্টা হচ্ছে। আমার মনে হয়না কোনো হিন্দু এই সংহতি মিছিলে যাবে। যার শরীরে হিন্দু রক্ত আছে সে রামের বিরুদ্ধে যাবে না। কিছু হারামখোর যাবে। যারা তৃণমূলের উচ্ছিষ্ট ভোগী, এই করেই যারা খাচ্ছে আর দাপিয়ে বেড়াচ্ছে, এরকম কিছু লোক যাবে। আর যারা সিএএ পাস হওয়ার পর সারা বাংলায় আগুন জ্বালিয়ে ট্রেন বাস রেল জাতীয় সড়ক অচল করেছিল, সেই সমস্ত রাষ্ট্রবিরোধীদের নিয়ে এখানে রামের বিরুদ্ধে মিছিল হবে।”







