রাজনীতি

‘পাশ থেকে কুকুর চলে গেলেও দেখবে না’, ফের বেলাগাম মন্তব্যে দিলীপ

নির্বাচন কমিশনের সতর্কবার্তাতেও কোনও লাভ হয়নি। নির্বাচনী প্রচারে সামিল হয়ে ফের বেলাগাম মন্তব্য করেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তোপ দাগেন দিলীপ। এছাড়াও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর নজরদারি চালানো লস্কর জঙ্গি রাজারাম রেগেকে নিয়ে শোরগোল পড়তেই সেই ইস্যুও প্রকাশ্যে তুললেন প্রবীণ সাংসদ।

উল্লেখ্য, মুম্বই থেকে রাজারাম রেগে গ্রেফতার হওয়ার পর এবার বাড়তি সতর্কতা পুলিসের। নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই একদফা উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে নবান্নে। পুলিস সূত্রে খবর, রাজ্যের নিরাপত্তা অধিকর্তা সংশ্লিষ্ট বৈঠকটি করেছেন। যেখানে যেখানে সভা হবে, সমস্ত জায়গায় বাড়তি ড্রোন দিয়ে নজরদারি চালানোর কথাও বলা হয়েছে।

দিলীপের উবাচ, ‘যারা সারা দেশের সন্ত্রাসবাদীকে জায়গা দিয়েছে, তাদেরই এই অবস্থা। সন্ত্রাসবাদীদের নিয়ে যারা ঘুরে বেড়ায়, শাহজাহানের মত সন্ত্রাসবাদীকে কে পুষেছে? আর তাদেরকে কে মারবে? নির্বাচনের আর কোনও ইস্যু নেই। এখন প্রাণের ভয়, তাই পুলিসকে ফিট করেছে। এসব সহানুভূতির ভোট চলে গিয়েছে। ‘ঠ্যাং ভেঙেছে’, ‘মাথা ফেটেছে’ ও চলে গিয়েছে। এখন বলছেন, আমাকে মারছে। পাশ দিয়ে কুকুরের চলে গেলেও আপনাকে দেখবে না, এমন চরিত্র হয়ে গিয়েছে আপনাদের।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.