মমতা শঙ্করের বলা ‘আজকালকার মেয়েরা রাস্তার মেয়েদের মতো শাড়ি পরে’ নিয়ে ট্রোলের বন্যা চলছে চারদিকে। নানা জন নানাভাবে বিঁধেছেন বর্ষীয়ান অভিনেত্রীকে। একজন মহিলা হয়ে মহিলাদেরকে পিছু টেনেছেন তিনি, এমন কথাও বলা হয়েছে। এবার মমতা শঙ্করকে নিয়ে মুখ খুলেছিলেন শ্রীলেখা।
ফের আবারো শাড়ী বিতর্ক উস্কে দিলেন শ্রীলেখা ‘আমরা কিন্তু এই ভাবেই শাড়ি পরি’ ‘শাড়ি বিতর্ক’-কে আবারও উসকানি দিয়ে মমতা শঙ্করকে পাশে নিয়ে ছবি পোস্ট করলেন শ্রীলেখা মিত্র। উল্লেখ্য, গত ২ মাসে স্বনামধন্য অভিনেত্রী মমতা শঙ্করের মন্তব্য নিয়ে বিস্তর আলোচনা চলেছে সমাজমাধ্যমে। ইন্ডাস্ট্রির অন্দরেও অভিনেত্রীর দিকে ধেয়ে এসেছিল কটাক্ষের বন্যা। সেই সময় মমতা শঙ্করের জন্য গলা ফাটিয়েছিলেন শ্রীলেখা। সমাজমাধ্যমে লিখেও ছিলেন, মমতা শঙ্করের নামে অভিযোগ করার আগে বা তাঁকে ট্রোল করার আগে, বোঝার চেষ্টা করুন উনি ঠিক কী বলতে চেয়েছেন… আমি নিশ্চিত যে তিনি লাইসেন্সপ্রাপ্ত যৌনকর্মীদের আঘাত করতে চাননি। (লাইসেন্সবিহীন…..আমি নিশ্চিত নই)’ আর এবার আবারও অভিনেত্রীর পক্ষ নিয়ে সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শ্রীলেখা।







