জেলা

সৃষ্টি সুখের উল্লাসে পিংলার ছোটোখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দির

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

সৃষ্টি সুখের উল্লাসে দিনভর নানান কর্মসূচী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলো
পিংলার ছোটোখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দির (উঃমাঃ)। এদিন স্কুল ক্যাম্পাসে উদ্বোধন হয় গৌতম বুদ্ধ পার্ক, বিশুদ্ধ পরিশ্রুত পানীয় জল প্রকল্প এবং জল ধরো জল ভরো প্রকল্পের।

সেইসাথে এদিন কাজী নজরুল ইসলাম, বিপ্লবী ক্ষুদিরাম বসু, বিপ্লবী সিধু-কানু মুর্মুর পূর্নাবয় মূর্তির আবরন উন্মোচন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মারক, নির্মল বিদ্যালয় পুরষ্কার ২০২২ এর স্মারক উন্মোচন হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের অধ্যাপক স্বামী জপসিদ্ধানন্দ মহারাজ। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ডঃ পার্থ কর্মকার, লবনহ্রদ বালিকা বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষিকা স্বাতী কর্মকার, S.I. সুরজিৎ সামন্ত, বিদ্যালয়ের সভাপতি গৌরহরি হাতি সহ, পরিচালন কমিটির প্রতিনিধী এবং বিদ্যালয়ের ভূমিদাতা সহ একাধিক আমন্ত্রিত অতিথীরা বিদ্যালয় প্রাঙ্গণে মূর্তি এবং স্মারকের উদ্বোধন করেন।

ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় এক ব্যাতিক্রমী বিদ্যালয় হিসেবে ছোটোখেলনা হাইস্কুল বিভিন্ন ক্ষেত্রে শিরোপা অর্জন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার গৌড়ী জানান, শিক্ষা সহ শিক্ষা অনুযোগী পরিবেশ গঠনে, ছাত্র ছাত্রীদের মানসিক বিকাশে আগামীতে আমাদের আরোও পরিকল্পনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.