রাজ্য

হাওড়ায় বিক্ষোভের জেরে মেছেদায় দাড়িয়ে একের পর এক ট্রেন,ভোগান্তিতে যাত্রীরা

স্কুলের যাতায়াতের রাস্তা রেলের জমিতে পড়ে। আর সেই রাস্তা বন্ধ করে দিয়েছে রেল। আর তারই প্রতিবাদে হাওড়া দেউলটিতে স্থানীয়রা রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় বলে খবর।
দেউলটিতে রেল অবরোধের জেরে পূর্ব মেদিনীপুরের মেচেদা রেল স্টেশনে একার পর এক এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে রয়েছে মেদিনীপুর হাওড়া
লোকাল।
বাগনান দেউলটি তামুলতলা এলাকায় রেলের রাস্তা দিয়ে যাতায়াত গ্রামবাসীদের। সেই রাস্তা রেলের তরফে গাডওয়াল দিয়ে বন্ধ করে দেওয়া হয় রাতের অন্ধকারে।
মূলত ওই এলাকায় রেল আন্ডার পাস ও ক্রসিং এর দাবিতেই অবরোধ চালাচ্ছে গ্রামবাসীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.