জি বাংলার পর্দায় ‘নিমফুলের মধু’ ধারাবাহিকের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী পল্লবী শর্মা। এরপর বেশ কিছুটা বিরতি নিয়ে ছোট পর্দায় ফিরতে চলেছেন আবারও এক ভিন্ন ধরনের চরিত্রে । এবার চ্যানেলের মাধ্যমে প্রকাশিত হলো এই ধারাবাহিকের প্রোমো ভিডিও। যা এরইমধ্যে মানুষের প্রশংসা পেতে শুরু করেছে।
সৃজন-পর্নার জটিল এখনো মানুষের মনে গেঁথে রয়েছে। বর্তমানে পল্লবী শর্মার সঙ্গে বিশ্বরূপের নতুন জুটি নিয়েও মানুষের মনে প্রত্যাশা তৈরি হয়েছে। এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে এই ধারাবাহিকের নতুন স্লট। আগামী ১৫ ই ডিসেম্বর থেকে ঠিক সন্ধে ৭ টায় ফুটে উঠবে এই ধারাবাহিকের গল্প। এই সময়টা এক্কেবারে যে প্রাইমটাইম তা আর বলার অপেক্ষা রাখেনা। সবাই অপেক্ষায় রয়েছে দেখতে আগের ধারাবাহিকের মতো এই ধারাবাহিক ও সাফল্য আনতে পারে কিনা।
এই ধারাবাইকে পল্লবী অর্থাৎ নায়িকাকে দেখা যাবে রূপমঞ্জরী চরিত্রে। অন্যদিকে নায়ক বিশ্বরূপ ধরা দেবেন গোরার চরিত্রে। এই গল্পের প্রথম থেকেই রয়েছে বিভিন্ন চমক। তবে কোন দিকে এই গল্পে মন নেয় তা এখনও মানুষ ধরতে পারছে না। তবে সাময়িকভাবেই বোঝা যাচ্ছে বিয়ের পরেই সন্ন্যাস নিতে নায়ক বাড়ি থেকে বেরিয়ে যাবেন। তারপরেই কিভাবে নায়ক কে খুজে আবারো বাড়িতে ফিরিয়ে আনেন নায়িকা সেই নিয়ে গড়ে উঠবে এই ধারাবাহিকের গল্প। এসব কিছুর মাঝে একবার নায়িকাকে দেখা গিয়েছে আধুনিক পোশাকে। তবে এ আসলে গল্পটা কোন দিকে এগোচ্ছে তা জানতেই অপেক্ষায় রয়েছে দর্শকমহলের একাংশ।







