আবহাওয়া

ফের আটকে পর্যটক ; উদ্বার কার্যে জওয়ানেরা !

নিজস্ব সংবাদদাতা: আবার আটকে পর্যটক আবার উদ্বার কার্যে জওয়ানেরা।আজ সকালে সিকিমে প্রবল তুষারপাত শুরু হয়ে যায়।আক্রান্ত হয়ে গেছেন বেশ কয়েকজন পর্যটক। শিলিগুড়ি থেকেও বেশ কয়েকজন পর্যটক পাহাড়ে আটকে আছেন। তবে তারা নিরাপদে বলে খবর। আটকে পড়া পর্যটকদের মধ্যে অধিকাংশ পর্যটক দক্ষিনবঙ্গের বাসিন্দা। সকালে বের হয়েই আটকে যান তারা। কোন কিছু বুঝতে না পেরেই আটকে যান তারা। এর মধ্যে কোন এক পর্যটক বিপদ বুঝে সিকিমের পুলিশ এবং দমকলকে ফোন করে দেন।এর পরে দমকল ফোন করে আর্মিকে।আধ ঘন্টার মধ্যে আর্মি এসে পৌছে যায়। তারা উদ্বার করে দশজন পর্যটককে।

হঠাৎ করে এই আবহাওয়া কেন সিকিমে সেটা নিয়ে ধন্ধে সিকিমের আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরাও। তারাও মনে করছেন এই তুষাড়পাত নতুন কিছুই নয়। বারে বারে এসেছে এই ধরনের আবহওয়া। তাই আবার যে এই আবহাওয়া ফিরবে না এটাও বলতে পারা যায় না। তবে পর্যটকেরা সিকিমের এই আবহাওয়াকে চুটিয়ে উপভোগ করছেন বলে খবর। তুষাড়পাতের খবর শুনে পর্যটকদের ভীড় আরো বাড়বে বলে মনে করছেন পর্যটকেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.