জেলা

দুর্গাপুরে শ্রমিক মৃত্যকে ঘিরে উত্তেজনা বেসরকারি কারখানায়

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঁকসার গোপালপুর শিল্প তালুকে একজন শ্রমিক, গোপালপুরের বাসিন্দা সুজয় বিশ্বাস (২৬) শুক্রবার রাতে কারখানার ভিতরে ট্রাকের ধাক্কায় মারা যান বলে জানিয়েছেন শ্রমিকেরা। এছাড়াও কারখানার শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাকে গিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী এবং দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।

কর্মরত শ্রমিকরা জানান, শ্রমিকরা সন্ধ্যার সময় কাজে এসেছিলেন এবং রাতে কাজ শেষ করে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সুজয়কে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শ্রমিকের।

স্থানীয়রা খবর পেয়েই কারখানার ভিতর ঢুকে যায়। স্থানীয়রা অভিযোগ জানান, কারখানার কর্তৃপক্ষরা ওই মৃত শ্রমিকের দেহ গাড়িতে করে অন্যত্র গায়েব করার পরিকল্পনা করছিলেন। স্থানীয়রা প্রবেশ করায় তা করতে পারেনি।এরপরই স্থানীয়রা ওই ট্রাকটিকে ভাঙচুর করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.