এখন ভোরের দিকে আবহাওয়া বেশ ঠান্ডা থাকলেও বেলা বারার সঙ্গে সঙ্গে আবহাওয়া আবার উত্তপ্ত হয়ে উঠেছে। তবে আগামী ২৪ ঘন্টা পারদ আরও কমতে পারে বলে আগেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
তবে দোল যাত্রার পর থেকেই মিলবে রীতিমতো উষ্ণতার পরশ। বাড়বে গরম। শুক্র, শনিবার, দার্জিলিং জেলায় বৃষ্টি বাড়বে। উত্তরের চার জেলায় সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাতে এবং ভোরে অত্যন্ত মনোরম আবহাওয়া। দিনের মূল সময় কিছুটা উষ্ণতা। বিকেলের পর ফের নাতিশীতোষ্ণ হাওয়া। আদর্শ বসন্তের আমেজ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নিচে। উইকেন্ডে ফের বাড়বে তাপমাত্রা। এ সপ্তাহেই ৩৪ ডিগ্রি সেলসিয়াসে উঠবে কলকাতার দিনের তাপমাত্রা। এছাড়াও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৯ই মার্চ রবিবার। আসামে রয়েছে ঘূর্ণাবর্ত।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ২৮ শতাংশ।







