জেলা

নির্বাচনের মুখে হাড়হিম করা হত্যাকাণ্ড কোচবিহারে!

ভরা বাজারে কুপিয়ে খুন করা হলো এক ব্যবসায়িকে। এবার উদ্ধার হলো সিসিটিভি ফুটেজও। হাড়হিম করা হত্যাকাণ্ড ঘটে গেলো কোচবিহারে।

পুলিশ সূত্রে খবর, নিহত ব্যবসায়ীর নাম সজল সাহা। তিনি তুফানগঞ্জ ১ নং ব্লকের মারুগঞ্জ বাজারে মুদিখানার দোকান চালাতেন।

প্রতিদিনের মতন বৃহস্পতিবার রাতেও তিনি দোকানে ছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি যখন দোকান বন্ধ করছিলেন, তখন ওই ব্যবসায়ীর ওপর চড়াও হন এক যুবক। বাজারের ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে মাথা ও বুকে এলোপাথাড়ি কোপ মারতে থাকে সে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় দোকানের সামনেই লুটিয়ে পড়ে যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই প্রাণ হারান সজল।

অপরদিকে ওই ঘটনার পর অন্য ব্যবসায়ীর পাকড়াও করেছিলেন অভিযুক্তকে, কিন্তু পালিয়ে যায় সে। ঘটনার প্রতিবাদে মারুগঞ্জ বাজারের সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ীরা। অভিযুক্ত এখনও অধরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.