জেলা

বাবাকে সাহায্য করতে গিয়ে মিলে পিষে মৃত ১৫ বছর কিশোরীর

মালদা জেলায় হরিশ্চন্দ্রপুর থানার বনসরিয়া গ্রামে শনিবার দুপুরে ১৫ বছরের কিশোরী খুশি খাতুন তার বাবার কাঠ চেরাইয়ের কাজে সাহায্য করতে গিয়ে প্রাণ হারালো মিলের ফিতায় ওড়না পেঁচিয়ে। স্থানীয় সূত্রে খবর, খুশির বাবা মেরাজুল ইসলাম কাঠ চেরাইয়ের জন্য মিলে কর্মরত ছিলেন এবং তার ছোট মেয়ে খুশি তাকে সাহায্য করছিল।
এমন সময় খুশির ওড়না মিলের ফিতায় পেঁচিয়ে যায়, ফলে মিলের ভিতরে ঢুকে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় সে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই দুঃখজনক ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবারেও চলছে এখন শোকের মাতম, সামনে বড় মেয়ের বিয়ে ছিল এবং এ দুর্ঘটনার ফলে পরিবার শোকস্তব্ধ। খুশির বাবা মেরাজুল ইসলাম জানায়, এই দুর্ঘটনা সম্পূর্ণ অনিচ্ছাকৃত, এবং তিনি তার মেয়েকে হারিয়ে শোকে বিধ্বস্ত। খুশির মৃত্যুতে তার চার বোন এবং পুরো গ্রাম গভীর শোকের মধ্যে ডুবে গেছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.