অভিযোগ, নিউটাউন সাপুর্জি এলাকায় একটি বিরিয়ানির দোকানে অজয় সরদার নামে এক যুবক বাকিতে বিরিয়ানি চায়। কিন্তু দোকানের কর্মচারীরা তাকে বিরিয়ানি না দেওয়াতে হুমকি দিতে থাকে অজয় সরদার নামে ওই যুবক। অভিযোগ, ওই যুবক মাঝে মধ্যেই দোকানে এসে টাকার দাবী করে বলেও অভিযোগ বিরিয়ানি ব্যবসায়ী রূপম বিশ্বাসের। বাকিতে বিরিয়ানি নিয়ে যায়। পরে সেই টাকা দেয় না বলেও অভিযোগ।আজ দশ প্লেট বিরিয়ানির দাবী করে ওই যুবক। কিন্তু সেটা না দিতেই দোকানে ভাঙচুর করে বলে অভিযোগ। এরপর দোকানের মালিক রূপম বিশ্বাস দোকানে এলে তখন তাকে মারধর করা হয়। উইকেট দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর মঙ্গলবার রাতে টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনার তদন্তে টেকনো সিটি থানার পুলিশ।
Read Next
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
November 19, 2026
রক্ত পরীক্ষা না করেই রিপোর্ট তৈরি! রোগীর আত্মীয় সেজে বর্ধমানে হানা প্রাক্তন বিচারপতির, বন্ধের নির্দেশ দুই সেন্টারকে
November 18, 2026
১১টি গরু নিয়ে গভীর রাতে ছোট হাতি গাড়িতে যাত্রা! বেলদায় পুলিশের অভিযানে গ্রেফতার দুই, আটক গাড়ি
November 18, 2026
চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ল মারুতি ভ্যান, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
November 18, 2026
ভুল রক্ত দেওয়ার অভিযোগ, শেষরক্ষা হল না! জলপাইগুড়ির হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য
Related Articles
Check Also
Close
-
পেয়ারা পারতে গিয়ে প্রাণ হারালো ৩September 4, 2024







