অবশেষে ভারতে নিয়োগ শুরু করল ইলন মাস্কের সংস্থা টেসলা। সোমবার থেকেই কর্মসংস্থান সংক্রান্ত অ্যাপ‘লিঙ্কড্ ইন’এ টেসলার বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন জমা নেওয়া শুরু হয়।চলতি মাসে আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইলনের বৈঠকের পর পরই সপ্তাহখানেকের মাথায় এই পদক্ষেপেরপরেই শুরু হল জল্পনা।
ভারতে টেসলার আসা নিয়ে বহু দিন ধরেই জলঘোলা।ইলন দীর্ঘ দিন ধরেই ভারতে কারখানা তৈরিতে আগ্রহী হলেও আইনি প্যাচে তা স্তগিত ছিল।ভারতে ৪০হাজার ডলার বা তার বেশি দামি গাড়ি আমদানি করতে গেলে সেখানে দিতে হবে ৭০থেকে১০০ শতাংশ ট্যাক্স।আর ভারতীয় মুদ্রায় টেসলার গাড়ির দাম মোটামুটি ৫০লক্ষ থেকে শুরু।তাই আমদানিতে ছাড় পেলেই ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়ার ইঙ্গিত দেয় টেসলা।ফলে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা এগোলেও ভারতে টেসলার কারখানা তৈরির পরিকল্পনা বহু কাল স্তগিত ছিল।তবে অনেক ভাবনাচিন্তার পর শেষমেশ গত বছর কেন্দ্রের তরফে বৈদ্যুতিক গাড়ি নিয়ে সুর নরম করা হয়।
অনেকের মত,সম্প্রতি ইলন-মোদী বৈঠকের পরই ভারতে টেসলা জল্পনা কাটতে শুরু হয়।সম্প্রতি গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটনে যান প্রধানমন্ত্রী। সেখানে ইলনের সঙ্গেও সংক্ষিপ্ত বৈঠকে বসেন তিনি।আমেরিকা সফরের ব্যস্ততার মাঝেই সময় বার করে টেসলাকর্তার সঙ্গে দেখা করেন তিনি।নিউ ইয়র্কে হওয়া সেই বৈঠক নিয়ে কেন্দ্রের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানোনা হলে,মাস্ক জানান ভারতে টেসলার ভবিষ্যৎ নিয়ে তিনি উৎসাহিত।বিশ্বের যে কোনওবড় দেশের তুলনায় ভারতের বাজারে বেশি সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।







