আজ ইস্টবেঙ্গলের তুর্কমেনিস্তানের আর্কাদাগের মাটিতে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ। ইতি মধ্যেই ১০ জনের ইস্টবেঙ্গল প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক আর্কাদাগ এফসির বিপক্ষে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই মেসি বাউলির দুর্দান্ত গোলে এগিয়ে যায় লাল-হলুদ শিবির, ফলে দুই লেগ মিলিয়ে সমতা ফেরে।
তবে ৩৩তম মিনিটে বড় ধাক্কা খায় ইস্টবেঙ্গল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন লালচুংনুঙ্গা, ফলে ১০ জনের দলে পরিণত হয় ভারতীয় দলটি। প্রথম লেগে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১০ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন তুর্কমেনিস্তানের ইয়াজগিলভিচ গুরবানভ, তাই আক্রমণভাগে শক্তিশালী আর্কাদাগ ম্যাচে ফিরে আসার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে।
সুপার কাপ জয়ের সুবাদে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে সংখ্যাগরিষ্ঠ প্রতিপক্ষের চাপ সামলে ঐতিহাসিক জয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যাবে। ম্যাচের বাকি সময়ে লাল-হলুদ ব্রিগেড কি পারবে স্বপ্নপূরণ করতে?







