আর জি করে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন এর মামলা তে নতুন মোড়। আর জি কর কান্ডে নিহত তরুণী চিকিৎসকের মা-বাবার আবেদনে সম্মতি শীর্ষ আদালতের।
কলকাতা হাইকোর্ট শুনতে পারবে এই মামলা জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট। সিঙ্গল বেঞ্চ ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা শুনতে পারবেন। কলকাতা হাইকোর্টেই মামলার শুনানিও হতে পারে। জানা গেছে মে মাসে দ্বিতীয় সপ্তাহে এই মামলার শুনানি ।
এই মামলায় প্রথম থেকে সিবিআই তদন্তের ওপর ক্ষোভ প্রকাশ করে এসেছেন নিহত চিকিৎসকের মা এবং বাবা। এর আগে দিল্লী গিয়েও তারা তাদের এই ক্ষোভ এর কথা জানিয়ে এসেছেন সিবিআই এর মুখ দপ্তরে। পাশাপাশি নতুন করে তদন্ত শুরু করার নিদের্শ চেয়ে শীর্ষ আদালতে আবেদন করেন এবং সেই আবেদন নিয়ে গত বছরের ডিসেম্বর মাসে একটি আবদন পত্র জমা দেন সুপ্রিম কোর্ট এ। সে সময়ে প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, এই পর্যায়ে যদি আবারও নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়, তাহলে যিনি ইতিমধ্যেই অভিযুক্ত, তিনি কোথাও সুবিধা পেয়ে যাবেন।
অভয়ার পরিবারের অভিযোগ , চার্জশিটে একজনের নামই উল্লেখ করা হয়েছে, বাকি আরও অনেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাঁদেরকেও সংযুক্ত করা উচিত। প্রধান বিচারপতির কথা ছিল নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু করা হলে, সঞ্জয় রায় সুবিধা পেয়ে যাবেন। এই বিষয় দুটি সামনে রেখে পরিবার তখন দৃষ্টি আকর্ষন এর চেষ্টা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোনো সায় দেননি। পরবর্তী কালে প্রধান বিচারপতিই আবেদন পত্র প্রত্যাহার করারও নির্দেশ দিয়েছিলেন ।
আইনজীবী করুণা নন্দী জানান যে , তিনি আরও নতুন একটি আবেদন পত্র জমা দেবেন যে খানে বিষয় থাকবে যে শুনানি কোথায় হবে । সোমবার শীর্ষ আদালতে সেই নতুন আবেদন পত্র জমা করেন করুণা নন্দী। সেখানে বলা হয়, এই পিটিশনের ভিত্তিতে শুনানি যাতে কলকাতা হাইকোর্টে হয়, সে বিষয়ে নির্দেশ দিক শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্ট কার্যত সেই আবেদনটিকেই মান্যতা দিয়েছে।







