খেলাধুলা

টানটান উত্তেজনার ম্যাচে স্যামসন ও হেটমায়ারের ঝড়ো ইনিংসে মোতেরায় গুজরাত ‘বধ’ রাজস্থানের!

 

 

মোতেরায় ভয়ংকর সঞ্জু স্যামসন ও শিমরন হেটমায়ার। ইন্দো-ক্যারিবিয়ান জুটির দাপটে হার্দিক পান্ডিয়াদের ঘরের মাঠে গিয়ে গুজরাট টাইটান্সকে হারাল রাজস্থান রয়্যালস।

 

ডেভিড মিলারের ব্যাটের উপর ভর করে গত আইপিএলের রানার্স রাজস্থান রয়্যালসের সামনে জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্য রাখল গুজরাত টাইটান্স।

 

তবে হার্দিক পাণ্ড্যর দলের ব্যাটাররা কেউ তেমন বড় রান করতে না পারলেও, প্রায় সকলেই কিছু না কিছু অবদান রাখলেন। দলগত প্রচেষ্টায় প্রথমে ব্যাট করে গুজরাত ঘরের মাঠে লড়াই করার মতো রান তুলল।

 

রাজস্থানের বিরুদ্ধে রান পেলেন না ঋদ্ধিমান সাহা (৪)। প্রথম ওভারেই বাঙালি উইকেটরক্ষক-ব্যাটার আউট হলেও গুজরাত ইনিংসে তার প্রভাব পড়ল না। অন্য ওপেনার শুভমন গিল করলেন ৪৫ রান। তাঁর ৩৪ বলের ইনিংসে রয়েছে ৪টি চার এবং ১টি ছয়।

 

তারপর তিন নম্বরে নামা সাই সুদর্শনের ব্যাট থেকে এল ১৯ বলে ২০ রান। এমনকি গুজরাত অধিনায়কও বড় রান পেলেন না। ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে হার্দিক করলেন ১৯ বলে ২৮ রান। আবার অভিনব মনোহরের অবদান ১৩ বলে ২৭। তাঁর ব্যাট থেকে ৩টি ছক্কা এল।

 

তবে ডেভিড মিলারের লড়াকু ইনিংস গুজরাতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিল। পাঁচ নম্বরে নেমে মিলার ৩০ বলে ৪৬ রান করলেন। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ৩টি চার এবং ২টি ছক্কা মারলেন। ইনিংসের শেষ ওভারে ২ উইকেট হারানোয় গুজরাত প্রত্যাশিত রান তুলতে পারল না। শেষ পর্যন্ত হার্দিকরা ৭ উইকেটে ১৭৭ রান তুললেন।

 

গতকালের ম্যাচে রাজস্থানের সফলতম বোলার সন্দীপ শর্মা। তিনি ২৫ রান দিয়ে ২ উইকেট নিলেন। তবে ১টি করে উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পা এবং যুজবেন্দ্র চহাল। আবার ৪ ওভারে ৩৭ রান দিয়েও রবিচন্দ্রন অশ্বিন একটাও উইকেট পেলেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.