বিনোদন

ছোট পর্দায় কাম ব্যাক করছেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়

দেবযানী চক্রবর্তী বাংলার টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয়র নাম বলে খুব একটা ভুল বলা হবে না। এমনকি উল্লেখ জনক ভাবে ছোটপর্দায়ও বেশ জনপ্রিয়তা রয়েছে অভিনেত্রীর। তবে কয়েক বছর ধরে ছোট পর্দা দিয়ে কিছুটা বিরতি নিয়ে জমিয়ে কখনো পথ বড় পর্দা কাঁপাচ্ছেন আবার কখনো ওটিটি প্লাটফর্ম কাঁপাচ্ছেন দেবযানি চট্টোপাধ্যায়। এবার ফের জি বাংলার মাধ্যমেই কামব্যাক হচ্ছে তার।

শেষবারের মতো অভিনেত্রী দেবযানী চক্রবর্তীকে দেখা গিয়েছিল ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে। তবে টেলিভিশনের পর্দায় সেটাই অভিনেত্রীর শেষ কাজ নয়। করোনার লকডাউনের সময় জি বাংলার পর্দায় প্রিয় তারকার অন্দরমহল শো নিয়ে দর্শকমহলকে সেই সময় উজ্জীবিত করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে তারপর থেকেই গত কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় তাকে আর দেখা যায়নি। তবে তিনি বিনোদন থেকে খুব একটা দূরে ছিলেন এটা বলা খুবই ভুল হবে। তবে এবার তাকে ফের দেখা যেতে চলেছে সেই ছোট পর্দায়।

এই কয়েকটা বছরে একাধিক সিনেমায় ও বিভিন্ন ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। তবে সম্প্রতি জি বাংলায় শুরু হওয়ার পর থেকেই মানুষের বেশ প্রশংসা কুড়িয়েছে ‘এসভিএফ’-এর প্রযোজনায় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। যেখানে জিতু কমল ও দিতিপ্রিয়ার দুর্দান্ত অভিনয়ের জন্য ধারাবাহিক আরম্ভ হওয়ার কিছুদিনের মধ্যেই টিআরপি লিস্টের সপ্তম স্থান অধিকার করেছে। এবার সেই ধারাবাহিকের হাত ধরেই ফের ছোট পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী দেবযানী চক্রবর্তী। সেখানে অভিনেত্রীকে দেখা যাবে নায়কের মায়ের চরিত্রে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.