জেলা

১৪ চাকার কন্টেনার গেল উল্টে, বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ব্যাস্ততম শহর কলকাতা, আর এই কলকাতার প্রাণ কেন্দ্র হলো দ্বিতীয় হুগলি সেতু। আজ সকালে এই ব্যাস্ততম সেতুতে ঘটে যায় দুর্ঘটোনা । মন্দিরতলা এলাকায় দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে একটি ১৪ চাকার বিশাল কন্টেনার ট্রাক উল্টে যাওয়ায় সৃষ্টি হয় যানজটের দীর্ঘস্থায়ী দুঃস্বপ্ন। সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত পুরোপুরি অচল হয়ে পড়েছিল শহরের এই গুরুত্বপূর্ণ সংযোগস্থলটি।

অসুবিধাতে পড়তে হয়,হাজারো কর্মী সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেননি, অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেড গাড়ির চলাচলে বিঘ্ন এবং মন্দিরতলা বাজার এলাকার দোকানদাররা সকালের বেচাকেনা হারান, এই প্রসঙ্গে এক বাসিন্দা বলেছেন, “এখানে নিয়মিতই ভারী যানবাহন চলাচল করে। প্রশাসনের উচিত ছিল সতর্ক ব্যবস্থা নেওয়া”

এছাড়াও সূত্রের মাধ্যমে জানা গেছে, ট্রাফিক পুলিশ জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা এই রুটে ভারী যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.