দেশ

কর্নাটকের পিজিতে এমবিএ পড়ুয়ার রহস্যমৃত্যু

পিজিতে এমবিএ শিক্ষারত পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য কর্ণাটকের বেলাগাভিসের নেহেরু নগরে । কর্নাটকের পিজি থেকে ২৪ বছর বয়সী ওই তরুণীর দেহ উদ্ধার হয় । সূত্রের খবর , তিনমাস আগে চাকরির খোঁজে ওই তরুণী বেলাগাভিতে আসেন । তারপর একটি বেসরকারি সংস্থায় ওই তরুণী ইন্টার্নশিপ করছিলেন বলে জানা যায় । ইন্টার্নশিপ চলাকালীন , তিনি যে পিজিতে থাকছিলেন সেখান থেকেই তার দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান , আত্মহত্যা করেছেন ওই তরুণী । সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই তরুণীর দেহ ।

ইতিমধ্যেই পুলিশের তরফে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে । জানা গেছে , ঘটনার দিন ওই তরুণী কাজ থেকে ফিরে রুমমেটের সঙ্গেও কথা বলেন ।তারপরেই উদ্ধার হয় ঝুলন্ত দেহ । জানা গেছে , খবর দেওয়া হয়েছে মৃতার বাড়িতে এবং পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । তবে এটি আত্মহত্যা নাকি , ওই তরুণীর মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে , তদন্ত শুরু করেছে পুলিশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.