জেলারাজ্য

রানাঘাটের অস্মিকার পাশে শুভেন্দু অধিকারী

নদীয়ার রানাঘাটে স্পাইনাল ম্যাসকুলার আট্রফি আক্রান্ত অস্মিকার পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। নিজের স্যালারি একাউন্ট থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য অস্মিকার পরিবারকে। সাধারণ মানুষকে আরও সাহায্য করার আহ্বান শুভেন্দুর।

নদীয়ার রানাঘাটে স্পাইনাল ম্যাসকুলার আট্রফি আক্রান্ত অস্মিকার বাড়িতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মারণ রোগে আক্রান্ত ছোট্ট শিশু অস্মিকা দাসের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রোগ থেকে বাঁচতে অস্মিকার দরকার সাড়ে নয় কোটি টাকার মতো অর্থ। বর্তমানে সাড়ে 8 কোটি টাকা সাধারণ মানুষের ভালোবাসায় সঞ্চয় করতে পেরেছে অস্মিকার পরিবার। সেই মহতী যোগ্যে সামিল হতে এবার নিজের সেলারি একাউন্ট থেকে দশ লক্ষ টাকার আর্থিক সাহায্য অস্বীকার পরিবারের হাতে তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয় একজন সাধারণ মানুষ হিসাবে অস্মিকার পরিবারের পাশে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষদের কাছে অস্মিকার জীবন বাঁচাতে সাহায্যের জন্য আবেদন রাখেন শুভেন্দু অধিকারী।

যদিও রাজ্যের বিরোধী দলনেতার কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে অনেকটাই মেয়েকে সুস্থ করতে পারবেন বলে আশাবাদী অস্মিকার বাবা। যদিও পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেভাবে তার মেয়ের জন্য সাহায্য করেছে তার জন্য পশ্চিমবঙ্গবাসীর কাছে ঋণী হয়ে রয়েছেন তারা এমনটাও জানান। তার মেয়েকে বাঁচাতে এখনো দেড় কোটি টাকা প্রয়োজন তাহলে হয়তো সুস্থভাবে আর পাঁচটা সাধারণ শিশুর মত হেসে খেলে বেড়াতে পারবে ছোট্ট অস্মিকা তাই ক্লাউড ফান্ডিং এ যেভাবে মানুষজন টাকা দিয়ে সাহায্য করছেন তারা যাতে একটু সহৃদয় হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার জন্য কাতর আবেদন জানিয়েছেন অস্মিকার বাবা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.