দেশ

বিপদ যেনো পিছুই ছাড়ছে না , ফের আগুন মহাকুম্ভে

আবারও বিপদ কুম্ভে ! শুক্রের সকালে , প্রয়াগরাজের স্কেটর ১৮ এর শঙ্করাচার্য মার্গের কাছে হরিহরনন্দ শিবিরে লেগে যায় আগুন । মহাকুম্ভে আবারও আগুন লাগার জেরে পুড়ে ছাই হয়ে যায় একাধিক তাবু। আগুন লাগতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে , পুণ্যার্থীদের মধ্যে । জানা গেছে , দমকলের প্রচেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে । এই অগ্নিকাণ্ডের কবলে কোনো মানুষ পড়েনি বলেই উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর । কিন্তু আবারো কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো , সেবিষয় এখনো কিছু জানা না গেলেও , তদন্ত শুরু করেছে পুলিশ।

বিপদ যেনো পিছুই ছাড়ছে না মহাকুম্ভের। এই নিয়ে তৃতীয়বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো প্রয়াগরাজের কুম্ভে । শুক্রের সকালে আগুন লাগার ঘটনায় উত্তরপ্রদেশের , খাকচক থানার ইনস্পেক্টর যোগেশ চতুর্বেদী জানান, “পুরনো জিটি রোডে তুলসি চৌরাহের একটি ক্যাম্পে আগুন লেগে যায়। তবে দমকল কর্মীরা এখন আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন।” পাশাপাশি দমকল প্রধান প্রমোদ শর্মা জানিয়েছেন , “সেক্টর ১৮-তে ইসকন শিবিরে আগুন লাগার খবর পেয়ে অবিলম্বে একাধিক দমকলের ইঞ্জিন পাঠানো হয়। এখন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে আগুন।”

এর আগে দুবার জানুয়ারিতেই আগুন লাগার ঘটনা ঘটে , মহাকুম্ভে । এবার তৃতীয় বার । পরপর তিনবার আগুন লাগার ঘটনায় , এবার উঠতে শুরু করেছে প্রশ্ন। বারংবার কিভাবে আগুন লাগছে ! কেনো যোগী সরকার ঠিকমতো ব্যবস্থা নিচ্ছে না , ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.