নিউটন লোহার ব্রিজ সংলগ্ন অঞ্চলের জঙ্গলের কাছে উদ্ধার নাবালিকার মৃত দেহ। দেহ উদ্ধার হয় নগ্ন অবস্থায়। সেই মৃতদেহ উদ্ধার ঘিরে বাড়ছে রহস্যের জাল। প্রাথমিক অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে মৃতা নাবালিকাকে।
শুক্রবার সকালে লোহার ব্রিজের কাছের পরিত্যক্ত জঙ্গলের মধ্য থেকেই নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়। মৃতদেহের পাশে পাওয়া যায় একটি কমলালেবু। পুলিশ সূত্রে খবর, নাবালিকার মুখ থেকে গ্যাঁজলা বেরিয়ে ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শ্বাসরোধ করে খুন করা হয় নাবালিকাকে। খুনের আগে ধর্ষণের স্বীকার হয়েছে কি না, তার তদন্ত করেছে নিউটাউন থানার পুলিশ। এখনও পর্যন্ত নাবালিকার নাম পরিচয় সনাক্ত হয়নি।
যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছে, ওই এলাকায় জন চলাচল কম। খালের পাশের সংকীর্ণ রাস্তা দিয়ে কীভাবে ওই নাবালিকাকে জঙ্গলে নিয়ে যাওয়ার হয় এবং জঙ্গলের গভীরে কে বা কারা নাবালিকার দেহ ফেলে দিয়ে গেল, সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।







