ক্রাইম

এনডিপিএস আইনে বড় সাফল্য আলিপুরদুয়ার জেলা পুলিশের! ৫১ গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেফতার ১

আলিপুরদুয়ার: মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলা পুলিশ। এনডিপিএস আইনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, ৩১ জানুয়ারি ২০২৬, এসআই সন্দীপন মিত্র-এর নেতৃত্বে এবং এসওজি, আলিপুরদুয়ার-এর সহযোগিতায় ফালাকাটা থানার বাগানবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। সেই অভিযানে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে

৫১ গ্রাম ব্রাউন সুগার

১টি রিয়েলমি মোবাইল ফোন
জব্দ করা হয়েছে।

ঘটনায় এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। ধৃতকে মাননীয় আদালতে পেশ করে পুলিশ হেফাজতের (PC Remand) আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

আলিপুরদুয়ার জেলা পুলিশ জানিয়েছে, মাদক পাচার রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে অভিযান আরও জোরদার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.