কলকাতা

মহরম উপলক্ষে শহরের রাস্তায় বিশেষ ট্রাফিক বিধি, পণ্যবাহী গাড়ির উপর নিষেধাজ্ঞা

মহরম উপলক্ষে শহরের যানচলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করল কলকাতা পুলিশ। নগরপাল মনোজ কুমার ভার্মার নির্দেশে ২৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় প্রয়োজনে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। সংশ্লিষ্ট রাস্তায় তাজিয়া যাত্রা চলাকালীন ও তার আশেপাশে নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচলে বিধিনিষেধ জারি থাকবে।

এই পুরো সময়ে প্রতিটি ট্রাফিক বিভাগের আধিকারিকদের নিজ নিজ অঞ্চলে ট্রাফিক ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিদিন কোথায় কোথায় তাজিয়া যাত্রা হবে, তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে ওয়াটগঞ্জ, আলিপুর, ইকবালপুর, বেলেঘাটা সহ মোট ৩৩টি থানাকে।বিশেষত, ৫ জুলাই মহরমের নবম দিন থেকে যান নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি হতে চলেছে।

ওই দিন বিকেল ৪টা থেকে ৭ জুলাই ভোর ৫টা পর্যন্ত সমস্ত ধরণের পণ্যবাহী গাড়ির শহরে প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে সবজি, ওষুধ, দুধ, জ্বালানি প্রভৃতি অত্যাবশ্যকীয় দ্রব্য বহনকারী গাড়িগুলোকে বিকল্প পথে চালানোর অনুমতি দেবে পুলিশ। তাজিয়া যাত্রা শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা আগে সংশ্লিষ্ট এলাকাগুলির রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হবে। যাত্রা শেষ হলে, ফের স্বাভাবিক ট্রাফিক চলাচল শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.