দেশ

রাজস্থানে ফরাসি মহিলা পর্যটক ধর্ষিত! আতিথেয়তার শহরে ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা

রাজস্থানের পর্যটননগরী উদয়পুরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। এক ফরাসি মহিলা পর্যটক, যিনি ঘুরতে এসে ঠাঁই নিয়েছিলেন আম্বামাতা এলাকার এক হোটেলে, তাঁর বিশ্বাসের সুযোগ নিয়ে তাঁকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

ঘটনা ঘটেছে সোমবার রাতে। স্থানীয় একটি ক্যাফের পার্টিতে যান ওই বিদেশি মহিলা। সেখানেই এক স্থানীয় যুবকের সঙ্গে আলাপ হয় তাঁর। কথাবার্তার মাঝে অভিযুক্ত তাঁকে বাইরে সিগারেট খাওয়ার প্রস্তাব দেন। এরপর “দারুণ একটি জায়গা” দেখানোর নাম করে তাঁকে নিয়ে যান ক্যাফে থেকে অনেকটা দূরে।

একসময় যখন মহিলা ফিরে যেতে চান, তখন অভিযুক্ত বলেন, তাঁর ফোন বন্ধ হয়ে গিয়েছে এবং তিনি চাইলে তাঁর কাছাকাছি ফ্ল্যাটে গিয়ে চার্জ করে নিতে পারেন। অচেনা দেশে, বিশ্বাস করে মহিলা তাঁর সঙ্গে যান। কিন্তু সেই ফ্ল্যাটেই ঘটে বিভীষিকা—অভিযোগ, সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়।

ঘটনার পর আতঙ্কে কাঁপতে কাঁপতে ওই মহিলা নিজেই ভর্তি হন এক বেসরকারি হাসপাতালে। সেখান থেকেই তাঁকে পরামর্শ দেওয়া হয় থানায় যাওয়ার। স্থানীয় থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত এখনও পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং ক্যাফের কয়েকজন কর্মীকে ইতিমধ্যেই জেরা করা হয়েছে।

এই ঘটনার পর রাজস্থানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন। অতিথি দেবো ভবঃ—এই মন্ত্রে বিশ্বাসী দেশের কাছে এ এক কলঙ্কজনক অধ্যায়। পর্যটকদের সুরক্ষা কি শুধুই কথার কথা?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.