খেলাধুলা

ফাতোর্দায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এফসি গোয়া, রক্ষণভাগে ভরসা রাখছে বেঙ্গালুরু

আজ রবিবার ফাতোর্দার গরম মাঠে আজ সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া ও বেঙ্গালুরু এফসি। প্রথম লেগে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকা গোয়া ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর জন্য মুখিয়ে আছে। মরসুম জুড়ে দুর্দান্ত ফুটবল খেলা মানোলো মার্কেজের দল চায় শুরুতেই গোল করে চাপ কাটাতে। যদিও প্রথম লেগে তারা ১৯টি শট নিয়েও মাত্র দু’টি লক্ষ্যে রাখতে পেরেছিল, যা নিয়ে কিছুটা চিন্তিত কোচ নিজেও। তবে তিনি আত্মবিশ্বাসী, এই ম্যাচে দল ঘুরে দাঁড়াবে।

বেঙ্গালুরু কোচ জারাগোজা জানিয়েছেন, “জিততেই হবে, সাহসী ফুটবল খেলতে হবে, তবে সবচেয়ে জরুরি হলো ম্যাচটা জেতা।” তার দল গত দুই প্লে-অফ ম্যাচে গোল না খেয়ে জিতেছে, যা প্রতিপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ। সাদিকু ও সুনীল ছেত্রীর অভিজ্ঞতা এবারো বেঙ্গালুরুর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রক্ষণভাগে রাহুল ভেকে প্রথম লেগে ১৬টি ক্লিয়ারেন্স করেছেন, যা এখনো মরসুমের সর্বোচ্চ।

তবে গোয়া দলের গোলরক্ষক হৃতিক তিওয়ারি এই মরসুমে সাতটি ক্লিন শিটের পাশাপাশি ৫১টি সেভ করে নজর কেড়েছেন। মাঝমাঠে ব্রিসন ফার্নান্ডেস সাতটি গোল ও দুটি অ্যাসিস্টে আগুনে ছন্দে রয়েছেন।

আজকের ম্যাচে যদি বেঙ্গালুরু গোল করতে না পারে, তবে টানা দু’টি অ্যাওয়ে ম্যাচে গোয়ার বিপক্ষে গোলহীন থাকা তৃতীয় দল হবে তারা। সবমিলিয়ে এক উত্তেজক সন্ধ্যার অপেক্ষায় গোয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.