বোলপুর শান্তিনিকেতনের অন্যতম পর্যটন কেন্দ্র সোনাঝুরি হাট। শান্তিনিকেতন ঘুরতে এলে সোনাঝুরি যাবেনা এমনটা ভাবাই যায় না। সপ্তাহে শনি রবিবার হতো এই হাট, সোনাঝুরির হাট জনপ্রিয়তা পেলে এবং অতিরিক্ত পর্যটক যাওয়ায় বর্তমানে সপ্তাহে ৬ দিন বসে এই হাট। সোনাঝুরির হাট খোলা হয়েছিল প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা আদিবাসী শিল্পীদের হাতের তৈরি জিনিস বিক্রি করার জন্য তবে বর্তমানে এখন হাতের তৈরি জিনিস পাওয়া তো দূরের কথা আদিবাসী শিল্পীদেরকেও দেখা যায় না।
বনদপ্তর এর জায়গায় গড়ে উঠেছিল এই সোনাঝুরির হাট,বনদপ্তর অনেকবার সতর্ক করলেও শোনেননি এই হাট ব্যবসায়ীরা, দিনের পর দিন হাট ব্যবসায়ীদের সংখ্যা বেড়েই চলেছে সাথে পর্যটকদের আনাগোনা বেড়েছে অত্যাধিক। আর তাতে ক্ষতি হচ্ছে সোনাঝুরি গাছের । পর্যটকদের গাড়ি গাছের উপর দিয়ে চলে যাওয়া, অন্যদিকে ব্যবসায়ীদের গাছের গোড়ায় দোকান করায় ক্ষতি হচ্ছে সোনাঝুরি গাছগুলোর।
এবার সোনাঝুরি গাছ বাঁচাবার জন্য আইনি পদক্ষেপ নিতে চলেছেন বিশিষ্ট পরিবেশবিদ সুবাস দত্ত এমনটাই জানা গিয়েছে। তিনি জানান এই সোনাঝুরির জঙ্গলকে বাঁচাবার জন্য, সোনাঝুরি হাট বন্ধ হওয়া দরকার। তাই তিনি আইনি লড়াই লড়ে এই হাটকে বন্ধ করার চেষ্টা করবেন, এমনকি সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনাও করছেন বলে জানান তিনি ।







