আবহাওয়া

দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে, কী বলছে আবহাওয়া দেখেনিন

শহরজুড়ে আজ সকাল থেকেই মনোরম আবহাওয়া। মাঝে মধ্যে রোদ উঠলেও, আকাশ হালকা মেঘলা। রোদের সেই তেজ নেই। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে।
আজ দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। এর মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধবার উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ পশ্চিমের বেশ কয়েকটি জেলায় অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বাকি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে । বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে বৃষ্টি কারণে কিছু বুধবার থেকে কিছুটা তাপমাত্রার হেরফের হবে। নামবে পারদ।

হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে পারদ। অপরদিকে উত্তরবঙ্গে আজও সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গেও বুধবার থেকে তাপমাত্রার পারদ পতনের সম্ভাবনা রয়েছে ।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৪ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.