জেলা

মদ্যপ পুত্রের হাতে খুন পিতা

পারিবারিক বচসায় নিহত পিতা। উত্তপ্ত বচসায় বাবাকে কুপিয়ে খুন করল মদ্যপ ছেলে। হাড় হিম করা ঘটনাটি ঘটে মুম্বইয়ের বান্দ্রা পূর্বের বাল্মিকি নগরে। মৃতের নাম বয়স ৬৫ বয়সী রাজু মুঙ্গোদা। স্বপরিবারে ওই অঞ্চলেই থাকতেন তিনি। জানা যায়, ছেলে নার্সিং মুঙ্গোদা তাঁকে খুন করে।
গত ৬ এপ্রিল বাড়িতে নার্সিং ও তার স্ত্রী মদ্যপান করছিলেন। এমন সময় এক বিষয় নিয়ে বাবার সঙ্গে বচসায় জড়ায় নার্সিং। বচসা চরমে পৌঁছলে বাবার বুকে এলোপাথারি ছুরির কোপ মারে ছেলে। আঘাতের জেরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ৬৫ বছরের বৃদ্ধ। এরপর গোটা ঘটনা সম্পর্কে ননদ প্রীতি দুলগাজকে জানান ধৃত নার্সিংয়ের স্ত্রী। তারপর প্রীতিই বাবাকে হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।
বাবাকে কুপিয়ে খুন করে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তাতে ব্যর্থ হয় নার্সিং। তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, একটি বেসরকারি সংস্থায় হাউস কিপিংয়ের কাজ করত নার্সিং ।
ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আগামী ৯ এপ্রিল পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় কোর্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.